গুগল প্লে-তে বিজয় ইশারা ভাষা অ্যাপ

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪০  
এলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সঙ্গে ভাব-বিনিময়ের মোবাইল অ্যাপ্লিকেশ- ‘বিজয় ইশারা ভাষা’। সোমবার (২৪ ফেব্রুয়ারি) অবমুক্ত করা হলো অ্যাপটির দ্বিতীয় খণ্ড। আগামী সপ্তাহের মধ্যে সবগুলো খণ্ড প্রকাশ করা হবে অ্যাপটি। ছয় খন্ডের এই অ্যাপে অন্তর্ভূক্ত করা হয়েছে ৪ হাজার শব্দের সাংকেতিক ভাষা। এতে আছে বর্ণমালাসহ ইশারা ভাষা শেখার বাংলা টিউটোরিয়াল। যার মাধ্যমে দেশের মোট জনগোষ্ঠির যে ১০ শতাংশের মতো বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন তারাসহ সাধারণ মানুষ সহজেই ইশারায় অপরের সঙ্গে ভাব বিনিময়ের ভাষা শিখতে পারবেন। অ্যাপটি নিয়ে বিজয় বাংলা সফটওয়্যারের জনক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলা ইশারা ভাষা শেখার জন্য বিজয় তৈরি করেছে ৬টি অ্যাপ। এর মাঝে দুটি এখনই প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপগুলো ফ্রি। সহসাই বাকি চারটাও প্লে স্টোরে পাবেন। প্রথম খণ্ড https://play.google.com/store/apps/details?id=com.anandacomputers.bijoyisharavasha_1 দ্বিতীয় খণ্ড https://play.google.com/store/apps/details?id=com.anandacomputers.bijoyisharavasha2